প্রথমবার অভিনয়ে হৃদয় খান

প্রকাশঃ মে ১২, ২০১৬ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

14184033394_8db79ca623_b

প্রথমবার নাটকের অভিনয় করতে যাচ্ছেন সংগীত তারকা হৃদয় খান। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালায় প্রথমবার নাটকের অভিনয়ে হৃদয়খানের বিপরীতে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কে।  অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন তারকার সঙ্গে নাটকে জুটি বাঁধতে দেখা গেছে দর্শকপ্রিয় এই অভিনেত্রী কে। তবে এবারই প্রথম জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। অর্থাৎ প্রথমবার নাটকে জুটি বাঁধছেন হৃদয় খান ও তিশা।

জানা গেছে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘রূপকথা’ নামের একটি নাটকে অভিনয় করবেন তিশা ও হৃদয় খান। নাটকে তিশার প্রেমিক হিসেবেই হাজির হচ্ছেন এই গায়ক। বৃহস্পতিবার থেকে এ নাটকের দৃশ্যধারণে অংশ নেবেন তারা।

নাটকটি প্রসঙ্গে পরিচালক জানান, এটি একটি রোমান্টিক ভালোবাসার গল্প। একই সঙ্গে অধ্যয়নরত একজোড়া তরুণ-তরুণীর প্রেমময় কাহিনী তুলে ধরা হবে এখানে। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানও গেয়েছেন হৃদয়। গানটির সুর-সংগীত পরিচালনা করবেন হৃদয় খান নিজেই।

আসাদ জামানের নাট্যরূপে ‘রূপকথা’ তৈরি হচ্ছে ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G