পাকিস্তানে ‍নিহতের সংখ্যা বেড়ে ৬০

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৭ অপরাহ্ণ

আর্ন্তজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

 পাকিস্তানের 52039af0112d3-Bomb-killsশিকারপুরে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। আহত হয়েছেন কমপক্ষে আরো ৬০ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুর জেলার ইমামবরগাহ মসজিদে জুমার নামাজের পর নৃশংস বিস্ফোরণের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জানদুল্লাহ নামে তেহরিক- ই- তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি উপদল এ হামলার দায় স্বীকার করেছে।
এক বার্তায় জানদুল্লাহ’র মুখপাত্র ফাহাদ মারওয়াত বলেন, শিয়া মসজিদটি আমাদের লক্ষ্য ছিল। তারা আমাদের শত্রু।
তবে এখনও এ হামলার সুনির্দিষ্ট কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

 প্রতিক্ষণ/এডি/জামসেদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G