সচিবালয়ে ২টি ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

koktelসচিবালয়ের ভেতরের গণপূর্ত বিভাগের ইএম ভবন ও ডে কেয়ার সেন্টারের মাঝামাঝি স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার সকাল পৌনে ১১টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় সচিবালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জয়েন্ট কমিশনার মারুফ হাসানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

প্রতিক্ষণ /এডি /জুলহক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G