নিজের বিবেক থেকেই মঞ্চে নিয়মিত হয়েছি।

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

image_148_27493বন্যা মির্জা বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। তার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক, তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী।

বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। উচ্চ শিক্ষা গ্রহনের পর তিনি ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। তিনি বাংলাদেশী টিভি চ্যানেলগুলিতে এক দশকের বেশী সময় ধরে কাজ করছেন। আজ থাকছে তাঁর বিশেষ সাক্ষাতকার ।

 

*কেমন আছেন?
*খুব ভালো আছি।

*অভিনয় নিয়ে আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে?
**নিয়মিত অভিনয় করছি। বর্তমানে টিভি নাটকের পাশাপাশি মঞ্চে নিয়মিত হয়েছি। এছাড়া উপস্থাপনা করছি। অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছি।

*রাজনৈতিক অস্থিরতার মধ্যে কীভাবে শুটিং করছেন?
**রাজনৈতিক অস্থিরতা নিয়ে তেমন কিছু বলতে চাই না। রাস্তায় ভয়ে ভয়ে যাতায়াত করতে হচ্ছে। কাজের সিডিউল সব আগেই দেয়া ছিল। তাই জীবনের ঝুঁকি নিয়েও শুটিং করছি।

*প্রায় ৪ বছর বিরতির পর মঞ্চে নিয়মিত হলেন। অনুভূতি কেমন?
**মঞ্চে অভিনয় মানেই ভিন্ন আনন্দ। প্রতিটি শোতে দর্শকদের ভিন্ন অনুভূতি পাওয়া যায়। মঞ্চে অভিনয় করলেই বোঝা যায় অভিনয়ের মজাটা কোথায়। দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হল মঞ্চ। অনেক দিন তো টিভিতে অভিনয় করলাম। তাই নিজের বিবেক থেকেই মঞ্চে নিয়মিত হয়েছি।

*উপস্থাপনার কথা বলছিলেন…
**হ্যাঁ, ৭১-এর সকাল নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়মিত করছি। ভালোই লাগে উপস্থাপনা করতে। অভিনয় জগতের বিভিন্ন শাখায় কাজ করছি।

*অন্যান্য ব্যস্ততা?
**ধারাবাহিক নাটক বেশি করছি। প্রচার শুরু হয়েছে দলছুট প্রজাপতি,ডলস হাউস-২ প্রতিদিনের ধারাবাহিক নাটক। এছাড়া বধূ কেন মন বোঝে না, এলেবেলে, পিঞ্জর, পরাণ কথা, বাতিঘর ধারাবাহিক নাটকগুলো প্রচার হচ্ছে ও অপেক্ষায় আছে।

*খণ্ডনাটক করছেন না কেন?
**খণ্ডনাটক কম করছি। কারণ ধারাবাহিক নাটক নিয়ে এত বেশি ব্যস্ত, নতুন করে খণ্ডনাটকে সময় দেয়া কঠিন। গত দুই দিন আগেও একটি টেলিফিল্মের শুটিং শেষ করলাম।

 

প্রতিক্ষন/এডি/ইসলাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G