ঈদে তাহসানের ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৬ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

তাহসান-560x350

বিশেষ দিনে তাহসানের কোনো নাটক বা টেলিফিল্ম হবে তা কি কখনো হয়। তাই আসন্ন ঈদে ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’ শিরোনামের একটি টেলিফিল্মে ভিন্নভাবে হাজির হচ্ছেন জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান খান।

নিয়মিত অভিনয় না করলেও অভিনয় দিয়ে ইতিমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। 

বাস্তবে তো বটেই, তাই এবার বাস্তবের সাথে মিল রেখে টেলিফিল্মের ভেতরেই কনসার্ট করবেন তাহসান। বিষয়টি তাহসান ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি একটি পাওয়া।

এর আগেও বিভিন্ন নাটকে তাহসান সংগীতশিল্পী হিসেবে অভিনয় করলেও এই টেলিফিল্মটিতে তাঁকে উপস্থাপন করা হয়েছে ভিন্নভাবে।

tahsan-1
টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এর গল্প প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘শিহাব ভাইয়ের প্রতিটি কাজই চমৎকার। এর আগে বিভিন্ন টেলিফিল্মে গান গাইলেও কনসার্ট কখনও করা হয়নি।

এবার কাজটি করে এক নতুন অভিজ্ঞতা হল।’ পাশাপাশি এই টেলিফিল্মের জন্য নতুন একটি গানেও কণ্ঠ দিয়েছেন বলে জানিয়েছেন তাহসান।

টেলিফিল্মটিতে তাহসান ছাড়া আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, অপূর্ব, মম, মিথিলা আনন্দ খালেদ, টয়া প্রমুখ। তারকাবহুল টেলিফিল্মটি আসছে ঈদে এনটিভিতে প্রচারিত হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G