কাতারে বাঙ্গালীদের পিঠা উৎসব

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

Sparking_Dream_bg_807069350 কাতারে আল কার্নিশ পার্কে স্পারকিং ড্রীমের আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পারকিং ড্রীমের সভাপতি পান্না খান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ইমন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাতারের গণমাধ্যম, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ।
দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে কাতারে আল কার্নিশ পার্ক প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় এই পিঠাউৎসব।
নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে ছিল চিতই পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, দুধকুলি, ধুপি পিঠা, হাত আনদোসা, রসপাকান, খড়েপাকান, ফুলপাকান, পদ্মপাকান, ঝুনঝুনিপাকান, ভাজা পিঠা, তকতি পিঠা, নকশা পিঠা, সিরিঞ্জ পিঠা, জজি পিঠা, আদিপাকান, আপেল পিঠা, নাড়ু পিঠা, খেজুর পিঠা, দুধরুটি, লাভ পিঠা, ডিম পিঠা, নারকেলের চিড়া, দুধচিতই, পাতা পিঠা, ফুল পিঠা, ত্রিভুজ পিঠা, গোপাল পিঠা, তারা পিঠা, পাটিসাপ্টা, পুলি পিঠা, দুধপুলি, জিলাপি পিঠা, ধুনেপাতা চিতই, গোলাপ পিঠা, সেমাই পিঠাসহ অর্ধশতাধিক পিঠার সমারোহ।

 

প্রতিক্ষণ/এডি/ রিতা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G