এবার এসএসসি কেন্দ্র পাহারায় নির্দেশ এরশাদের

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ershad 22সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী, বিজিবি-পুলিশ প্রধানের পর এবার এসএসসির কেন্দ্র পাহারা দিতে নিজের দলের কর্মীদের নির্দেশ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি, সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হলে যাওয়া-আসার পথে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করতে হবে।’

প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার এরশাদ কর্মীদের এ নির্দেশ দেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশের প্রায় ১৫ লাখ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি হরতাল ও অবরোধের মত কর্মসূচি প্রত্যাহারের জন্য ২০ দলের নেতৃত্বের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এরশাদ বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন গড়ার প্রধান সোপান হচ্ছে- সাফল্যের সাথে মাধ্যমিক স্তর অতিক্রম করা। সেই সময়টাকে যদি রাজনৈতিক কারণে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেই- তাহলে রাজনীতির কোনো অর্থ থাকতে পারে না। দেশের ১৫ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি- তাদের বাবা-মা, অভিভাবকরা এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অবস্থান করছে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির মধ্যে কোনো সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না।’

তিনি বলেন, ‘যারা এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল বা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন- নিশ্চয়ই তাদের ছেলে-মেয়েরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। নিজেদের সন্তানদের শিক্ষাজীবনকে জিম্মি করে নিছক রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার মধ্যে কী যুক্তি থাকতে পারে তা বোধগম্য নয়।’

এরশাদ বলেন, ‘আমি আশা করি, দেশের সকল এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রাণের অনুভূতির প্রতি দেশের সকল সচেতন মহলের আহ্বানে সাড়া দিয়ে ২০ দলীয় জোট অন্তত পরীক্ষার দিনগুলোতে তাদের হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মহানুভবতার পরিচয় দেবেন।’

সাবেক এ স্বৈরশাসক বলেন, ‘আমি আবারো আহ্বান জানাই, সরকারের সাথে বিরোধ নিয়ে দেশের এই কোমলমতি ছাত্র-ছাত্রীদের জীবন ও মন বিষময় করে তুলবেন না। তাদের শিক্ষা জীবনকে স্বচ্ছন্দ গতিতে চলার সুযোগ দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার পথ প্রশস্ত করে দিন।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G