পৃথিবী ছেড়ে চলে গেলেন অভিনেতা হাবিবুর রহমান

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৬ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

modhu-2পৃথিবী ছেড়ে চলে গেলেন প্রবীণ অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল গোলাম হাবিবুর রহমান মধুর। তারপর বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠেন এই অভিনেতা। কিন্তু গতকাল রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

আজ বাদ আসর নগরীর আদাবরের বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ নেওয়া হবে বিএফডিসিতে। বেলা সাড়ে ৩টার দিকে দীর্ঘদিনের প্রিয় জায়গা শিল্পকলায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

প্রবীণ এ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকা তার আত্মার শান্তি কামনা করছেন।

মাত্র ১৮ বছর বয়সে রাজশাহীতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মধু। ১৯৬২ সালে বেতারে কাজ শুরু করেন তিনি। ১৯৬৯ সালে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন মধু। মঞ্চের সঙ্গে প্রবীণ এই অভিনেতার দীর্ঘদিনের সম্পর্ক থাকলে বেশ কিছু দিন ধরে মঞ্চে দেখা যায়নি তাকে। মঞ্চ, টিভি ছাড়িয়ে তিনি অভিনয় করেছেন রুপালি পর্দাতেও। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘চন্দ্রনাথ’, ‘পেনশন’, ‘সন্তান যখন শত্রু’ প্রভৃতি।

প্রতিক্ষণ/এডি/তাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G