আজকের রাশিফল (২রা ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১২:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

Rashifol2

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসা সূত্রে বৈদেশিক দ্রব্যাদি প্রাপ্তির সম্ভাবনা। শারীরিক সমস্যায় বহু ব্যয় ও কাজকর্মে বাধা। সজ্জন ও প্রকৃত বন্ধুর সাহচর্যে মানসিক শান্তি।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) :
কর্মোদ্যমে ভাগ্যোদয়ের সূচনা। বহু কষ্টে হৃত সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা। কোনও আত্মীয়ের বিরূপতায় সাংসারিক শান্তি ব্যাহত হওয়ার আশঙ্কা।

মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায় জটিলতা অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। হারানো দ্রব্যার্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। গুরুজনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে ব্যাঘাত।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অন্যমনস্কতার জেরে ভাগ্যোদয় ফের বিলম্বিত হওয়ার আশঙ্কা। স্বজন পরিমণ্ডলে অসংযত বাক্যালাপে বিপত্তির আশঙ্কা। টিউমার জাতীয় সমস্যায় দুর্ভোগ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ব্যবসায় আকস্মিক মন্দা দিশাহারা করে ফেলতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। শ্বাসকষ্টে ভোগান্তি।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
নতুন কাজের অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। প্রিয়জনের আচরণে পরিবারে অশান্তি। ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সময়োচিত সাহসে বলবান শত্রুর মোকাবিলা। কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নিজস্ব মুন্সিয়ানায় কর্মক্ষেত্রে জটিলতার সমাধান। উপস্থিতবুদ্ধির জোরে শত্রু দমন। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বহু শ্রম সত্ত্বেও ভাগ্যবিড়ম্বনায় কর্মোন্নতি ফের অধরা। বৈষয়িক গোলযোগে পরিবারে অশান্তি। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দেরিতে হলেও উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত লাভ। পারিবারিক জটিলতায় কাজকর্মে ব্যাঘাত ও অবসাদ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
জলীয় দ্রব্যের ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ যোগ। ঈর্ষাকাতর সহকর্মীর কূট চালে বিপাকে ফেলে দিতে পারে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে বহু ব্যয়।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ঈর্ষাকাতর সহকর্মীদের কারসাজি উপেক্ষা করে অগ্রগতি। অপ্রিয় সত্যকথনের জেরে শত্রু বৃদ্ধির আশঙ্কা। স্বজনবর্গের অত্যাচারে বাসস্থান পরিবর্তনের চিন্তা।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G