হোমমেইড হেলদি স্লিপিং পিল

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৬ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

 

healthy-sleeping-pill3

ঘুম, এ নিয়ে ভাবনার শেষ নেই। কেউ ঘুমের জন্য পড়তে পারে না, আবার কারো ঘুমই আসে না। বাজারের বিভিন্ন কোম্পানির স্লিপিং পিল খেতে খেতে এখন আর কাজই করে না। আসলে আমাদের ওষুধনির্ভরতাই সর্বনাশের মূল কারণ। প্রথম থেকে যদি প্রাকৃতিক পদ্ধতির উপর নির্ভর করা হতো; তাহলে ওষুধের কার্যকারিতাও নষ্ট হতো না, আবার শরীরের ক্ষতি হওয়ার হাত থেকেও মুক্তি পাওয়া যেতো। যাই হোক, সাগর কলার সাথে দারচিনি মিশ্রিত এই স্বাস্থ্যকর পানিও আপনাকে রাতে ঘুমাতে একটু হলেও সাহায্য করতে পারে। চেষ্টা করেই দেখুন না। এর সাথে ঘুমানোর সময় অবশ্যই নিজেকে বারবার বলবেন, ‘আমাকে ঘুমাতে হবে। নিশ্চিন্ত মনে ঘুমাতে হবে। সমস্ত ভাবনা সকালের জন্য থাক। এখন শুধু ঘুম আর ঘুম’। একবার নিজের মনকে বলেই দেখুন না, ক্ষতিতো নেই, তাই না? নিজের সাথে নিজের অর্থাৎ আমার সাথে আমার আমি’র যোগাযোগ তৈরি করতে পারলে অনেককিছুই সহজ হয়ে যাবে।

উপকরণ:

সাগর কলা ১টি
দারচিনি গুঁড়া ১ টেবিল চামচ

প্রণালী:

সাগর কলার দুপাশ থেকে কেটে নিন এবার একটি পাত্রে ৩ কাপ পানি দিয়ে তাতে একে একে কলা এবং দারচিনি গুঁড়া দিয়ে ১০মিনিট সেদ্ধ করুন।

১০ মিনিট পর এক কাপ হেলদি স্লিপিং পিল পান করুন এবং নিশ্চিন্তে আরামের ঘুম দিন। দু:চিন্তাকে রাতের বেলায় একেবারে প্রশ্রয় দেবেন না। তাহলে আশা করছি ঘুমাতে পারবেন।

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G