মেহেরপুর-সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩০ কর্মী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

jail-pardaphash-77049_116207_0বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা ও মেহেরপুরে বিএনপি-জামায়াতে ইসলামীর ৩০ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার হামিদুল আলম জানান, সোমবার ভোরে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলা থেকে ২ জন, গাংনী থেকে ৩ জন ও মুজিবনগর থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ২০ জনকে গ্রেফতার  করেছে পুলিশ।রোববার গভীর রাত থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ১০ জামায়াত-শিবিরকমীসহ অন্যদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা  রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/রায়হান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G