বাপ্পির বিরুদ্ধে উঠতি মডেলের অভিযোগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৭ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

bappy 01চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিরুদ্ধে প্রেম করে প্রতারিত করার অভিযোগ এনেছেন উঠতি মডেল ঐশী । তার দাবি বাপ্পি তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়িয়েছেন।

এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন বাপ্পি । তিনি জানান, ‘পুরো বিষয়টিই একটা ভুল বোঝাবুঝি। আমার নামে ফেক আইডি খুলে কে বা কারা ঐশীর সঙ্গে প্রতারণা করেছে। যার কিছুই আমি জানি না। আমার ফেসবুক আইডি একবার হ্যাক হয়েছিলো। এটা সবার জানা। তাছাড়া আমার নামে বহু ফেসবুক আইডি আছে। যেগুলোর একটা থেকে ওই মেয়ের সঙ্গে চ্যাট করে বা প্রেমের প্রতারণা করা হয়েছে।

ঐশীকে বাপ্পি চেনেন কিনা এমন প্রশ্নের উত্তরে বাপ্পি আরোও বলেন, ‘ঐশী ‘আমি তোমার হতে চাই’ ছবিতে মামুন (অনন্য মামুন) ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেছেন। এখন ঐশী তার ভুল বুঝতে পেরেছেন। তিনি জানতে পেরেছেন যে আইডির সঙ্গে সে চ্যাট করেছে সেটা ফেক ছিলো। সে তার ভুল বুঝতে পেরেছে। ঐশী তার নিজ আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাসও দিয়েছে। আমি এখন আমার ফেসবুক আইডি ভেরিফায়েড করবো। যাতে করে কেউ আর ফেক আইডি থেকে প্রতারিত না হয়। সবকিছুই একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মেয়েটাও আমি ভেবে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এছাড়া আরো যে অভিযোগগুলো এসেছে সবই ভিত্তিহীন’।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G