শীতে হাতের বাড়তি যত্ন

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ পূর্বাহ্ণ

hands-care newআমরা বেশিরভাগ সময়েই মুখের যত্ন নিলেও হাতকে নেগলেক্ট করি।

হাতের চামড়া খুব পাতলা হয় আর কম অয়েল গ্ল্যান্ডস থাকে। রোজ সাবান আর ডিটারজেন্ট হাতে লাগায় হাতের চামড়া শুষ্ক আর খসখসে হয়ে যায়।

শীতকালে এমনিতেই আর্দ্রতা কমে যায় তাই এই সময় আপনার হাতের আলাদা করে যত্ন নেওয়া খুব দরকার।

বাসন মাজা আর কাপড় কাচার সময় হাতে একটা গ্লাভস পরে নিন। সার্জিকাল গ্লাভস খুব সহজেই পাওয়া যায়। বাসন বা কাপড় ধোয়ার পর ক্রিম লাগাতে ভুলবেন না। নখের এবং এর আশেপাশের চামড়ায় রাতে শুতে যাওয়ার আগে একটা ভাল ময়শ্চারাইজার দিয়ে ম্যাসাজ করুন। হাতের উলটো দিকেও ভাল করে ক্রিম লাগান। কারণ এই অংশ সব থেকে তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়।

শুষ্ক আর কালো হয়ে যাওয়া হাতের পরিচর্যা করতে ২ টেবিল চামচ সূর্যমুখী তেল, ২ টেবিল চামচ লেবুর রস আর ৩ টেবিলচামচ চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটা হাতে ১৫ মিনিত লাগিয়ে ধুয়ে ফেলুন | সপ্তাহে তিন বার এটা করুন।

শুষ্ক হাতের জন্য ১ চা চামচ গ্লিসারিন নিন। এতে ৫০ মিলি গোলাপ জল মেশান। হাতে আধ ঘন্টা লাগিয়ে রাখুন। অল্প লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। অল্প গরম জলে হাত ধুয়ে নিন।

হাতের চামড়া নরম রাখতে বা নখ শক্ত করতে হাল্কা গরম দুধে হাতের কব্জি ডুবিয়ে রাখুন।

হাতের চামড়া উজ্জ্বল করতে কমলা লেবুর খোসা অল্প বেটে হাতে লাগিয়ে রাখুন।

খুব শুষ্ক হাত আর নখের জন্য ১ টেবিলচামচ আমন্ড তেল, ১ টেবিলচামচ তিল তেল আর ১ চা চামচ উইটজার্ম তেল একসঙ্গে ভাল করে মিশিয়ে হাতের চামড়া আর নখে ম্যাসাজ করুন।

প্রতিক্ষন/মাএডি/মাহ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G