জিনিসপত্র গন্তব্যে পৌঁছে দেবে রোবট গিতা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৭ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

03এবার প্রয়োজনীয় সব জিনিসপত্রের ভার বহন করে তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে রোবট। গিতা নামের স্বয়ংক্রিয় এই রোবটটি তৈরী পিয়াজিও নামের একটি প্রতিষ্ঠান।

রোবটটিতে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। এর মাধ্যমে দু চাকায় ভর দিয়ে রোবটটি তার মালিককে অনুসরণ করবে। দেখতে অনেকটা স্টার ওয়ার্সের ড্রয়েডের মতো রোবট গীতা মালিককে অনুসরণ করার পাশাপাশি একাকী পথ চলতেও সক্ষম।

২৬ ইঞ্চি উচ্চতার গোলাকার এই রোবটটির ভেতরের ধারণ ক্ষমতা ২০০০ কিউবিক ইঞ্চি। এটি ৪০ পাউন্ড পর্যন্ত মালামাল বহন করতে পারে।

রোবটটিতে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি লক, টাচস্ক্রিন প্রোগ্রাম ছাড়াও এতে মেনুয়াল মোডের পাশাপাশি অটোমেটিক মোড রয়েছে। একবার চার্জে ব্যাটারী চালিত এই রোবটটি ৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতি ২২ মাইল।

রোবটটি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে জানানো হয়েছে, কোন কিছু খুঁজে বের করা কিংবা স্থান পরিবর্তনেই শুধু নয়, মানুষের সামর্থ্যকে বহুগুণে বাড়িয়ে দেয়ার লক্ষ্যেই তৈরী করা হয়েছে এই রোবটটি।

প্রতিক্ষণ/এডি/এস.টি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G