চট্টগ্রাম আইন কলেজে ছাত্রলীগ প্যানেল জয়ী

প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম আইন কলেজের ছাত্রসংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে ছাত্রলীগ। জয়ী প্যানেলের সকলেই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

টানা দ্বিতীয়বারের মতো পূর্ণ প্যানেলে জয়লাভ করল সরকারী দলের ছাত্র সংগঠনটি। নির্বাচনে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ভোটার ছিল ১১৯২ জন। ছাত্রলীগ ও ছাত্রদল আলাদা আলাদা প্যানেল দিয়েছিল। তবে ছাত্র শিবিরের কোনো প্যানেল ছিল না।

ছাত্র সংসদে সহ-সভাপতি পদে রায়হানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রিদওয়ানুল বারী লাবলু, ম্যাগাজিন সম্পাদক পারভেজ মো.হাবিব, বিতর্ক সম্পাদক সাখাওয়াত হোসাইন চৌধুরী, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ মজুমদার, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, মিলনায়তন সম্পাদক সেলিনা আকতার, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা সাজেদা বেগম, প্রথম বর্ষের শ্রেণি প্রতিনিধি হিসেবে রানা বড়ুয়া এবং দ্বিতীয় বর্ষের শ্রেণি প্রতিনিধি হিসেবে নিয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G