সাবিনা ইয়াসিমিনের নতুন দেশাত্মবোধক গান

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৭ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ অপরাহ্ণ

আবারও দেশের গান নিয়ে আসছেন গানের পাখি খ্যাত কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ হবে গানটি। ‘বাংলার মাটিতে লেখা/ কত নাম রক্তাক্ষরে/ মুক্তিযুদ্ধের সে কথা/ বল ভুলে যাই কি করে?/ দেশকে ভালোবেসে যারা/ জীবনটা দিয়ে গেছে হেসে/ তাদেরই জন্য এই মালা/ কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে’-এমন কথার গানটি লিখেছেন সহিদ রাহমান।

গানটির সুর করেছেন আলাউদ্দীন আলী ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর হৃদয় ছোঁয়া কথায় একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রুদ্ধাঞ্জলি।’

আলাউদ্দীন আলী বলেন, ‘দীর্ঘদিন পর সাবিনা ইয়াসমিনের জন্য সুর করলাম। সবমিলিয়ে এ গানটিও মানুষ মনে রাখবে বলে বিশ্বাস করি।’

গীতিকার সহিদ রাহমান বলেন, ‘সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। আর শিল্পী হিসাবে সাবিনা ইয়াসমিন কে বেছে নেওয়ার কারণও এটা। কারণ তিনি সর্বজনস্বীকৃত সংগীতশিল্পী। তার গানের ভক্ত নন এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। আশা করি তার অনেক কালজয়ী গানের মতো এ গানটিও মানুষের মনে অবস্থান করবে।’

জানা গেছে, গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওর কাজও চূড়ান্ত। ঢাকা এবং ঢাকার বাইরে ভিডিওটির চিত্রধারণ করা হয়।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G