খালেদার বিষ দাঁত ভেঙ্গে দেয়া হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

শাজাহান খান_104648কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা ছুড়ে ৭ জনকে হত্যার দায়ে,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।আজ মঙ্গলবার  সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, খালেদার বিষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে। এমন কর্মসূচি দেওয়া হবে পালানোর পথ খুঁজে পাবেন না তিনি।

’শাজাহান খান বলেন, ‘গণ আন্দোলনের কথা বলে খালেদা জিয়া গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে চলেছেন। গত রাতেও কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় ঘটনাস্থলে মারা যান সাত জন। বাকী ১৬ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ সমস্ত দায় খালেদার। তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক।’
খালেদাকে কারারুদ্ধ না করলে ‘দেশের মানুষ ও স্বাধীনতা বাঁচবে না’ বলেও মন্তব্য করেন তিনি।খালেদা জিয়াকে ‘গণ হত্যার নায়িকা’ আখ্যায়িত করে শাহজাহান খান বলেন, ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে বাঙালি জাতির ওপর গণহত্যা চালিয়েছিল বিএনপি-জামায়াত জোটও তেমনি বাঙালি জাতিসত্ত্বা ও স্বাধীনতাকে ধ্বংস করতে গণহত্যা চালাচ্ছে। আর এ গণহত্যার নায়িকা হচ্ছেন খালেদা।
সমাবেশে অংশ নেন- বিভিন্ন শ্রমিক-পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের সংগঠন। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বর হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

 

প্রতিক্ষণ/এডি/ইফতেখার রাজু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G