মুক্তি পাচ্ছেন আলজাজিরার আরেক সাংবাদিক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

fahmiমিশরের কারাগারে বন্দী সাংবাদিক মোহাম্মদ ফাহমি খুব দ্রুতই মুক্তি পাবেন বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড।

কায়রো থেকে আল-জাজিরার যে তিনজন সাংবাদিককে বন্দী করা হয়েছিলো, মি. ফাহমি তাদেরই একজন এবং তিনি মিশর এবং কানাডার দ্বৈত নাগরিক।

এর আগে তার অস্ট্রেলিয়ান সহকর্মী পিটার গ্রেস্টেকে মুক্তি দেয়া হয়।

মিশরের কারাগার থেকে আল জাজিরার অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার গ্রেস্টের মুক্তির পর মোহাম্মদ ফাহমিরও মুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে তাদের অপর মিশরীয় সহকর্মী বাহের মোহাম্মদের বিষয়ে কিছুই জানা যায়নি। পিটার গ্রেস্টেকে মুক্তি দিয়ে নিজ দেশের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে।

পিটার গ্রেস্টে মুক্তি পাবার পর আল জাজিরা সাংবাদিক পিটার গ্রেস্টে বলেছেন, তিনি কারাগারে থাকা তার অপর দুই সহকর্মীর জন্য গভীর উদ্বেগের মধ্যে আছেন।

এক সাক্ষাতকারে তিনি বলেন, মোহাম্মদ ফাহমি এবং বাহের মোহাম্মদকে কারাগারে ছেড়ে আসাটা তার জন্য একটি কঠিন সময় ছিল।
তবে প্রায় ৪০০ দিন বন্দী থাকার পর সন্তানের ফিরে আসার খবরে পিটার গ্রেস্টের মা লয়েস গ্রেস্টে স্বস্তি প্রকাশ করেছেন।

ব্রিসবেনে এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি বলেন, “ আমি যে কতটা খুশি তা বোঝাতে পারবো না। তবে সবকিছু ভালোয় ভালোয় শেষ হয়েছে। কখনও এই দিনটি আসবে তা আমি ভাবতেও পারিনি”।

এদিকে মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের সূত্র থেকেও মোহাম্মদ ফাহমির আসন্ন মুক্তির ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু মিশরীয় নাগরিক বাহের মোহাম্মদের বিষয়ে মুখ খুলছে না দেশটির সরকার।

গ্রেস্টে তাদের জন্য উদ্বেগ জানিয়ে বলেছেন, তারা যদি মুক্তি পেতে পারেন, তাহলে তাদের সবারই মুক্তি পাওয়া উচিত। মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগে এই তিনজন সাংবাদিককে বন্দী করে মিশর সরকার। বিবিসি।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G