আবারও পাঁচ দিনের রিমান্ডে ফখরুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

fakrul_5265রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত।
পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন ফখরুল। রিমান্ড শেষে দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মতিঝিল থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান ডিবির এসআই আনোয়ার হোসেন খান।গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত ২৭ জানুয়ারি পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় ফখরুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল। শনিবার (৩১ জানুয়ারি) কাশিমপুর (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) কারাগার থেকে রিমান্ডে এনে পল্টন থানায় তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয় মির্জা ফখরুলকে।

 

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G