নওগাঁয় ট্রাক্টর চাপায় নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

naogaনওগাঁয় মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় রিকশাচালক ও এর এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক মোটসাইকেল আরোহী ।

মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিকশাচালক নওগাঁ সদরের হাপানিয়া বাজার এলাকার বাসিন্দা বজলুর রহমান (৩৫), এবং রিকশার যাত্রী বগুড়ার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকুর গ্রামের বাসিন্দা মোজাফফর হোসেন (৪৫)।

আহত মোটরসাইকেল আরোহী হলেন- আনোয়ার হোসেন (৩২)। তাকে গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের মুক্তির মোড় এলাকায় একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক বজলুর ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত হন রিকশাযাত্রী মোজাফফর। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ট্রাক্টরটি অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক আনোয়ার গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G