চবিতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৭ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মীকে পরীক্ষা দেয়ার অনুমতি না দেয়ায় জিরো পয়েন্টে দ্বিতীয় দফায় ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্রের সামনে সংঘর্ষের পর ফের জিরো পয়েন্টে সংগঠিত হয় ছাত্রলীগ কর্মীরা। এসময় মেইন ফটক আটকিয়ে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গেলে আবারো সংঘর্ষ বাঁধে।

ছাত্রলীগের এ অংশটি নগর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

সংঘর্ষের সময় ছাত্রলীগের ইট পাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন। আহত অবস্থায় পুলিশের কনস্টেবল রফিককে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালিয়ের প্রবাসী কলোনীর সামনে এক ট্রাকে ভাঙচুর করে ছাত্রলীগ।

এদিকে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ যাকারিয়া বলেন, আজকের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষা রুটিনানুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা কক্ষ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভাংচুর চালানো হয়। পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক মাহবুবুর শাহরিয়ার শাহীনকে কুপিয়ে আহত করার অভিযোগে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল কায়সার শাকিলকে দুই বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। এ ঘটনার জেরে আজ সকালে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাঁধা দেয় ছাত্রলীগ কর্মীরা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G