২৩ হাজার আওয়ামী কর্মী  হত্যা করে বিএনপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

 downloadপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত ২৩ হাজার আওয়ামী লীগ কর্মীকে খুন করেছিল বিএনপি-জামায়াত। এখন সে ধরনের হত্যারই মহোৎসব চালাচ্ছে তারা।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হরতাল-অবরোধের নামে সহিংসতা ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে ‘মুক্তিযোদ্ধা বিসিএস কল্যাণ সমিতি’ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।তিনি বলেনে, এত বিশাল সংখ্যায় রজনৈতিক নেতা কর্মী খুন করার ঘটনা ইতিহাসে বিরল।সে সময় হাজার হাজার আওয়ামী নেতা কর্মীকে হত্যা করেছিল বিএনপি সরকার।

সম্প্রতি বাস ও যানবাহনে যেসব পেট্রোলবোমা হামলা চালানো হচ্ছে, তা কোনো সাধারণ বোমা নয়। এগুলোতে বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া এ ধরনের মারণাস্ত্র বিএনপি-জামায়াত আনতে পারতো না। দেশ রক্ষা করতে হলে জামায়াত-বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে উল্লেখ করে এইচটি ইমাম বলেন, বিএনপি বলতে এখন কিছু নেই, তারা জামায়াতের উপর নির্ভরশীল দল হয়ে পড়েছে। পরিকল্পনা করে শিক্ষা-কৃষি-যানবাহনসহ সব ক্ষেত্রে হামলা চালাচ্ছে তারা।

প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, বিএনপি-জামায়াত সংসদ ও সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারেনি। তাই তারা এগুলো ধ্বংসে নেমেছে। মানুষ পুড়িয়ে ক্ষমতা দখলের প্রতিযোগিতা করছে।

প্রতিক্ষণ/এডি/রিতা

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G