গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

মো. আউয়াল মিয়া, বাকৃবি প্রতিনিধি:

অধ্যাপক ড. মো. আবুল হোসেন (বামে), অধ্যাপক ড. মো. রফিকুল আলম (ডানে)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি পদে অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. রফিকুল আলম নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. স্বপন কুমার পাল, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক টুম্পা রাণী সরকার।

সদস্য পদে অধ্যাপক ড. মো. আজহারুল হক, অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার, অধ্যাপক ড.মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, জান্নাতুল ফেরদৌস এবং অধ্যাপক ড. মো. সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া আরও সাতজন শিক্ষক ফোরামের উপদেষ্টা পরিষদে পদ পেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G