ভূমিমন্ত্রীর ছেলেসহ গ্রেপ্তার ১১

প্রকাশঃ মে ১৯, ২০১৭ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

শিরহান শরীফ তমাল

পাবনার ঈশ্বরদীতে ২টি বাড়ি ও ৩টি দোকান হামলা ও ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এই অভিযানের নেতৃত্ব দেন। গ্রেফতারদের রাতেই পাবনায় নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাবনা-৪ আসনের এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে তার জামাতা ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে ভূমিমন্ত্রী সমর্থিত যুবলীগ নেতা রাজিব সরকারের নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী ঈশ্বরদী পৌর সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা মন্ত্রীর জামাতা আবুল কালাম আজাদের মিস্টির দোকান, বেশ কিছু সাধারণ ব্যবসায়ীর দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে স্থানীয়রা জানান। একই সময়ে হামলাকারীরা আবুল কালাম সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে ছাত্রলীগ সভাপতির মা আহত হন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদী হয়ে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে এক নম্বর ও যুবলীগ নেতা রাজিব সরকারকে দুই নম্বর আসামি করে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিক্ষণ//এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G