এবার আগুনে পুড়ল শান্তির দূত কবুতর

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৮ অপরাহ্ণ

ডেস্ক,প্রতিক্ষণ ডট কম

kobutor রাজনৈতিক সহিংসতার পেট্রোলে যখন সারা দেশে মানুষ পুড়ছে তখন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক কবুতর। বুধবার বিকেল ৩ টার দিকে মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকায় শোভন গার্মেন্টের পাশে এ ঘটনা ঘটে। লোহার এঙ্গেল ঝালাই করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কবুতরগুলোর মালিক মিনার গার্মেন্টের এমডি আসাদুল হক।

মুঠোফোনে তিনি জানান, উপরের চালের লোহার এঙ্গেল ঝালাই করার সময়ে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। কবুতরের ফার্মে ৫-৬ শ’ কবুতর ছিল। তার মধ্যে অর্ধেকের বেশি পুড়ে গেছে। তিনি আরো জানান, কবুতরগুলোর মধ্যে বেশ কিছু জোড়ার দাম ছিল ৬-১০ হাজার টাকা। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই (সহকারী উপ পরিদর্শক) বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/ইরফান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G