খালেদা জিয়া স্টুপিড:অর্থমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

abul-mal-abdul-b_12990বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্টুপিড লিডার’ বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, ‘২০১৪ সালে দেশের অর্থনীতির অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু খালেদা জিয়া এসব পছন্দ করছেন না। তিনি দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। স্টুপিড লিডার (নির্বোধ নেত্রী)। তার কর্মকাণ্ড সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী।’
অর্থমন্ত্রী এসময় দাবি করেন বর্তমানে দেশে কোন অস্থিরতা নেই। যেটা হচ্ছে, সেটি সন্ত্রাস। অধিকাংশ মানুষই এটি পছন্দ করেন না। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্রমন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G