যারা মানুষ পুড়িয়ে মারছে তারা শয়তান:ডিআইজি
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম
যারা মানুষ পুড়িয়ে মারছে তারা নিজেরা মানুষ নয়, মানুষবেশে ‘শয়তান’ বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নূরুজ্জামান।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাইতুল তৌহীদ জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিআইজি নূরুজ্জামান বলেন, বর্তমানে যারা মানুষ পুড়িয়ে মারছে তারা ১৯৭১ সালের মতো এবং কারবালার মতো মানুষের ওপর নির্যাতন করে হত্যা করছে।
এ সময় উপস্থিত ছিলেন- আল সৌদিয়া সংস্থার বাংলাদেশ শাখার স্টেশন ম্যানেজার মোহাম্মদ হানিয়ে আলজুলহাম, ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মইনূল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/জেমস


















