যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

প্রকাশঃ মে ২৯, ২০১৭ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ পূর্বাহ্ণ
সন্দেহভাজন হামলাকারী হিসেবে কোরি গডবল্টকে আটক করে পুলিশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশসহ আটজন নিহত হয়েছে। রাজ্যের তিনটি বাড়িতে গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে কোরি গডবল্ট নামে একজনকে আটক করেছে পুলিশ।

মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানিয়েছেন, প্রত্যন্ত লিংকন কাউন্টিতে স্থানীয় সময় শনিবার রাতে পৃথক তিনটি বাড়িতে হামলা চালানো হয়।

তিনি জানিয়েছেন, সন্দেহভাজনের বিরুদ্ধে এখনো কোনো চার্জ গঠন করা হয়নি। তা ছাড়া তাৎক্ষণিকভাবে হত্যার উদ্দেশ্য সম্পর্কেও কিছু পরিষ্কার হওয়া যায়নি। বন্দুকধারী যাদের হত্যা করেছেন, তাদেরকে তিনি আগে থেকে চিনতেন কিনা, সে বিষয়টিও জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G