আজ ভারতীয় আধ্যাত্মিক গুরু রামের সাজা ঘোষণা

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৭ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা আজ ঘোষণা করা হবে। এজন্য হরিয়ানা রাজ্যের রোহতাক কারাগারেই আদালত বাসনো হবে। সেখানে যাবেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইর বিশেষ আদালতের বিচারপতি।

আজ দুই সহকারীকে নিয়ে আকাশপথে রোহতাক যাবেন বিচারপতি জগদীপ সিং।

বিচারপতি ও তাঁর দুই সহকারীর নিরাপত্তার জন্য হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাইকোর্ট। জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশিকায় বলা হয়, জেলের মধ্যে বিচারপতি ও দুই পক্ষের আইনজীবীরা যাতে আদালতের মতো সুযোগ-সুবিধা পান, তার ব্যবস্থা করতে হবে।

এদিকে, আজ সাজা ঘোষণার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করার জন্য শনিবার রাত থেকেই রোহতাকে ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।

রোহতাকের ডেপুটি কমিশনার অতুল কুমার জানান, শনিবার সন্ধ্যা থেকেই রোহতাকে সেনা পৌঁছে গেছে। রোহতাক সীমান্ত এলাকায় তৈরি করা হয়েছে পুলিশের তল্লাশি ফাঁড়ি। নিরাপত্তার জন্য সাজা ঘোষণার ৪৮ ঘণ্টা আগে থেকেই কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

এরই মধ্যে রোহতাক জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিচয়পত্র ছাড়া কেউ রোহতাকে ঢুকলে আটক করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া জেলার সব গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G