নাশকতা চালিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rail minister 5নাশকতা চালিয়ে  ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

তিনি বলে, নাশকতা চালিয়ে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ক্ষমতায় যাওয়া যাবেনা। গণতন্ত্রের মাধ্যমে দেশের জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে হবে।

বৃহস্পতিবার দুপুর হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কাজ করছে। এছাড়া তেল, সার, কনটেইনার ও পণ্যবাহী ট্রেন যেন নির্বিঘ্নে চলাচল করে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

মুজিবুল হক বলেন, ‘রেলে চোরাগোপ্তা হামলা ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। হামলা ঠেকাতে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলাবাহিনী কাজ করছে।’

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G