টানা আটবার জয়ের রেকর্ড গড়লেন শেখ সেলিম

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৮ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

জয়ের রেকর্ড গড়লেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জাতীয় সংসদ নির্বাচনে টানা আটবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

১৯৮০ সালে গোপালগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য। এরপর আর কখনো ভোটে হারেননি তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি দুই লাখ ৮১ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট।

উল্লেখ্য, শেখ সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে শেখ ফজলুল হক মনির ছোট ভাই।

প্রদি /এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G