সুস্থ হয়ে ওঠছেন অভিনেতা টেলি সামাদ

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৯ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

মহিব আল হাসান :

অভিনেতা টেলি সামাদের শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।

বর্তমানে  ডাক্তাররা  সামাদের  শারিরীক অবস্থা পর্যবেক্ষন  ছাড়াও নিয়মিত রুটিন চেকআপের মধ্যে রেখেছেন। পুরোপুরি শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত  আপাতত  কেবিনে রাখার পরামর্শ দিয়েছেন তারা।

দেশের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা  গত ১৯শে ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। সেসময় তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো।

এ বিষয়ে টেলিসামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী  বলেন, ‘এখন বাবা আগের থেকে অনেকটা ভালো আছেন। তবে এখনও শঙ্কামুক্ত হননি তিনি। রক্তে হিমোগ্লোবিন নিয়ন্ত্রণে আছে প্রতিদিন বিভিন্ন রকম টেস্ট করা হচ্ছে।’

গত ২৩শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে টেলি সামাদের শরীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। সেসময় তিনি তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাতে বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাহেলা সামাদ কাকলী জানান, ‘ আপাতত এধরণের কোনও পরিকল্পনা হাতে নেই। এমনকি বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে প্রধানমন্ত্রী বাবার অসুস্থতার বিষয়ে জানতে চেয়েছিলেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রতি /এডি /রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G