আমন্ত্রণ পেলে আবারও সংলাপে যোগ দেবেন ড.কামাল

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৯ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হসিনার নতুন করে আবারও সংলাপের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ আখ্যায়িত করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, আমন্ত্রণ পেলে সেই সংলাপে যোগ দেবেন।

ড. কামাল বলেন, ‘কার্যকর পথে আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য সরকারকে আহ্বান জানাই। এখন প্রধানমন্ত্রী নিজেই সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই সিদ্ধান্তের প্রশংসা করি এবং নিশ্চতভাবেই এটি ইতিবাচক সিদ্ধান্ত।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, সংলাপে বসার জন্য আমন্ত্রণ পেলে তিনি জোটের অন্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা করা যায় তা ঠিক করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হলে দেশের জনগণের পক্ষে একটি ইতিবাচক ফল আসবে বলেও আশা প্রকাশ করেন ড. কামাল।

যোগাযোগ করা হলে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘আমি এ ধরনের কোনো বিষয়ে অবগত নই। তাই এই মুহূর্তে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমন্ত্রণ জানাবেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, ১৪-দল, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে গণভবনে সংলাপে বসার আমন্ত্রণ জানাবেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G