বিউটি পার্লারে যাওয়া শয়তানের কাজ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

nari isনারীর ভূমিকা নিয়ে  জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কি ধরনের মনোভাব পোষণ করে, তার একটি রূপরেখা অনলাইনে প্রকাশ করেছে সিরিয়া এবং ইরাকে সংগঠনটির নারী সমর্থকরা।

ব্রিটেনের উগ্রপন্থা-বিরোধী একজন চিন্তাবিদ আরবিতে লেখা ওই রূপরেখা ইংরেজিতে অনুবাদ করেছেন।

এতে বলা হয়েছে, আইএস মনে করে, ফ্যাশন বুটিকস এবং বিউটি সেলুনে যাওয়া ইবলিস  শয়তানের কাজ।

আইএস এর সমর্থকরা ওই লেখাটিতে বলতে চেয়েছেন যে, নারীর সমতা অর্জনে পশ্চিমা মডেল ব্যর্থ হয়েছে।

তাদের মতে, ৯ বছরের মধ্যেই নারীদের বিয়ে দেওয়া উচিত। তবে নারীদের শিক্ষিত হতে হবে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে। এবং তা ৭ বছর থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে।

বিবিসি জানিয়েছে, উপসাগরীয় আরব দেশ, বিশেষত সৌদি আরবের নারীদের আইএস সংগঠনে নিয়োগের ব্যাপারে আকৃষ্ট করার লক্ষ্যেই মূলত এই নথিটি প্রকাশ করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G