মালিবাগে চার ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

sibir-koktel-blust_56559রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।
এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।
প্রত্যক্ষদর্শী রাসেল সরকার জানান, কে বা কারা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরপরই পুলিশ এসে তল্লাশি শুরু করে।রামপুরা থানার অপারেশন অফিসার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিক্ষণকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G