উত্তর কোরীয় জাহাজকে ভিড়তে দেয়নি চবক
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ায় উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজকে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার অনুমিত দেয়নি বন্দর কর্তৃপক্ষ(চবক)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ তথ্য জানান।ওমর ফারুক বলেন, পানামার পতাকাবাহী ‘জংডিওয়ান’ জাহাজটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। সেখানে বন্দরের জেটিতে ভেড়ার অনুমতি চাইলে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
‘জংডিওয়ান’ জাহাজটিতে ৪৩ হাজার আটশ টন সিমেন্ট তৈরির কাঁচামাল রয়েছে। জাহাজটির বাংলাদেশের শিপিং এজেন্ট মদিনা বিপি শিপিং।
প্রতিক্ষণ/এডি/কামরুল


















