রূপগঞ্জে ট্রাকে পেট্রোলবোমা চালক-হেলপার দগ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

নারায়ণগ্ঝজেলার রূপগঞ্জে একটি চালবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক বাদশা মিয়া (৪০) ও হেলাপার হেলাল মিয়াকে (৩৮) দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওই এলাকায় একটি চালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো: ট ১৪-৩০২৯) দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করলে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় অগ্নিদগ্ধ হন বাদশা মিয়া ও হেলাল মিয়া। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

প্রতিক্ষণ/এডি/সেতু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G