যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

jessore_map_709374358 যশোরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রাইভেট পড়তে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। পথে নির্জন এলাকায় তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে প্রতিক্ষণকে জানান, নিহত শিশুটির মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G