দানব ও মানবকে এক পাল্লায় মাপছেন বুদ্ধিজীবীরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বুদ্ধিজীবীরা দানব ও মানবকে এক পাল্লায় মাপছেন। তারা খালেদা জিয়ার অফিসে গিয়ে আগুন সন্ত্রাস বন্ধ করতে বলছেন না, উল্টো সংলাপের কথা বলছেন। তারা সংলাপ নিয়ে সরব কিন্তু আগুন নিয়ে নীরব।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সমঝোতার আহবানের বিষয়ে সরকারের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশের বুদ্ধিজীবীদের সাম্প্রতিক অবস্থানকে দোষারোপ করে তিনি বলেন, নাশকতা-অন্তর্ঘাত-সন্ত্রাস-সহিংসতা আর ভুল রাজনীতি করছে বিএনপি। আজ যখন দেশের জনগণ বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে তখন ওই বুদ্ধিজীবীরা বিএনপিকে রক্ষার জন্য সংলাপের নামে তাদের হীন কর্মকাণ্ড আড়াল করছে।

এদিকে রোববার সকালে জাতীয় প্রেসকাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সুশীল সমাজ ওয়ান ইলেভেনের কুশীলব। সমাজ থেকে এসব পরগাছাদের উপড়ে ফেলতে হবে। তারা সন্ত্রাস ও বিশৃঙ্খলায় ইন্ধন দিচ্ছে।

সুশীল সমাজকে পরগাছা আখ্যায়িত করে কামরুল ইসলাম বলেন, সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলা বন্ধ না হলে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। সন্ত্রাসী বোমাবাজদের সাথে কোনো আলোচনা হতে পারে না।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G