’দুধ দিয়ে গোসল, পরে কানধরে উঠবস ‘ মির্জাপুরে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা 

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় যুবলীগ নেতা সানোয়ার হোসেন পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন! আজ রোববার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাটিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। বাজারে প্রকাশ্যেই সানোয়ার দুধ দিয়ে গোসল করেন। গোসলের সেই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুবলীগের আহ্বায়ক কমিটি শনিবার (১৫ অক্টোবর) গঠন করা হয়। এতে সভাপতি পদে  তিন ও সাধারণ সম্পাদক পদে  তিনজন প্রার্থী হন। সেখানে দুধ দিয়ে গোসল করা স্থানীয় ব্যবসায়ী সানোয়ার হোসেন সভাপতি প্রার্থী হন। পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করে। এতে আজগানা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। 

তবে কার্যকরী নির্বাহী সদস্য ১ নম্বরে রাখা হয় সানোয়ার হোসেনকে। এতে ক্ষুব্ধ হয়ে সানোয়ার স্থানীয় খাটিয়ারহাট বাজারে দুধ দিয়ে গোসল করেন। বাজারে মানুষের সামনে দুধ দিয়ে গোসল করার সময় সানোয়ার হোসেন বলেন, আমি আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রমে কোনো নেতার সঙ্গে থাকবো না। আমি কানধরে উঠবস করছি আওয়ামী লীগের কোনো রাজনীতি কোনো অনুষ্ঠানে যাবো না। কারণ ওরা হলো পাপিষ্ঠ। মরার আগে আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান আমরা রাসুলের কালেমা পড়ে মরতে চাই। এই জালেমদের হাত থেকে বাঁচতে চাই। এসময় সানোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধুয়ে দেয়া হয় ‘

উপজেলার আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন, তিনি মূলত ওই বাজারে একজন প্রসাধনীর দোকানদার। তার দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকের মাধ্যমে দেখেছি। সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G