সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে? – মমতা

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ২:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ পূর্বাহ্ণ

জহির ভূইয়া

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর লড়তে না পারা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সৌরভকে নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই, কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’

একটু থেমে মমতা জানান, এই বঞ্চনা পুষিয়ে দেওয়ার একমাত্র উপায় হল সৌরভকে আইসিসিতে পাঠানো। তিনি বলেন, ‘‘জগমোহন ডালমিয়া, শরদ পওয়াররা আইসিসিতে গিয়েছিলেন। সৌরভও আইসিসিতে প্রতিনিধি ছিল। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।’’

কোনও রকম রাজনীতি না করে দেশের ক্রিকেটের স্বার্থে পদক্ষেপ করার অনুরোধ কেন্দ্রের কাছে করেছেন মমতা। তিনি বলেন, ‘‘সৌরভকে নিয়ে আমরা গর্বিত। সৌরভ দেশের গর্ব। যারা ক্রিকেট খেলে, সেই সব দেশ সৌরভকে চেনে। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই জন্যই কি ওকে সরিয়ে দেওয়া হল? সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না। কোনও রকম প্রতিহিংসা দেখাবেন না। খেলার স্বার্থে সিদ্ধান্ত নিন।’’

সূত্র : আনন্দ বাজার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G