টস-ই হলো না, বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২২ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপ শুরুর fআগেই স্বাগতিক অস্ট্রেলিয়ান আবহাওয়াবিদরা আগাম বলে রেখেছিলেন, বৃষ্টি হানা দিতে পারে। আসর শুরুর আগে বৃষ্টি হানা দেয়নি ঠিকই, তবে আজ বাংলাদেশর প্রস্তুতি ম্যাচে ঠিকই হানা দিয়েছে। একটি বলও মাঠে গড়ায়নি। টস অবদি হয়নি আজ।

কোন বার্তা ছাড়াই বৃষ্টি আজ ব্রিসবনে হাজির! বৃষ্টির কবলে পরে পরিত্যক্ত হলো বাংলাদেশ ম্যাচ। তাতে মূল লড়াইয়ে মাঠে নামার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেলো না বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে বৃষ্টি হতে পারে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হলো যে মাঠেই নামতে পারলেন না দুই দলের অধিনায়ক। ফলে টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারদ্বয়।

আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা ব্যাটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসানের দল। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর। বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা দলের সঙ্গে খেলবে টাইগাররা।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G