বিপিএল ২০২২ : সিলেট স্ট্রাইকারের লোগো শো-ডাউন

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২২ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপের দামা-মার মধ্যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় জচকালো আসর খ্যাত বিপিএল ২০২২ আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেলে। শুরুটা করেছে সিলেট স্ট্রাইকার। আগে থেকেই ঘোষণা ছিল ১৯ অক্টোবর ঘটা করেই থিম সঙ্গ আর লোগোর উন্মোচণ করবে সিলেট স্ট্রাইকার।

অনুষ্ঠান ১২টায় শুরু কথা থাকলে দুপুর ১টার আগে তা শুরু করতে পারেনি সিলেট স্ট্রাইকারের আয়োজকরা। দুপুরে হোটেল সোনার গাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট ফিউটার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিক পক্ষ বক্তব্য রাখলেন।

তবে আর আগেই সিলেটের তারকা আইকন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফির নাম ঘোষণা করা হলো। শুরুতেই মাশরাফি শুভেচ্ছা বক্তব্য দিলেন। এরপর মালিকপক্ষের বক্তব্য শুরু।

এর আগে সিলেট বিভাগের নান্দনিক ভিডিও চিত্র গুলো জায়েন্ট স্ক্রিনে ফুঁটিয়ে তোলা হলো উপস্থিত দর্শকদের সামনে। এর দলের টিম ম্যানেজম্যান্ট এর পরিচয় পালা। তাতে বিশেষ ভাবে সাবেক ক্রিকেটার তাপস বৈশকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এরপর দলের টিম ম্যানেজার সাবেক ওপেনার নাফিস ইকবাল, দলের সহকারী কোচ সাবেক ব্যাটসম্যান রাজিন সালেহ, ফিল্ডিং কোচ ডলার মাহমুদ, পেস বোলিং কোচ সৈয়দ রাসেলের নাম ঘোষণা করা হলো।

অনুষ্ঠানের মাঝপথে থিম সঙ্গটা শোনানো হলো। তারপর মাশরাফি. দলের চেয়ারম্যান সারওয়ার চৌধুরী, পরিচালক হেলাল বিন ইউসুফ, পরিচালক জাগলুল হুদা মিঠু, পরিচালক মোহাম্মদ নাইম খন্দকার, পরিচালক ইমাম হাসান, পরিচালক রাজিব খান ও পরিচালক সাইফুল রাজা চৌধুরী মঞ্চে উঠে লোগো উন্মোচণ করলেন। শুরু হয়ে গেলে সিলেট স্ট্রাইকারের বিপিএল ২০২২ এর পথচলা।

এছাড়া দলে আরো আছেন যারা তারা হলেন-

নাজমুল ইসলাম, সহকারী কোচ, ,মুরাদ খান, স্পিন বোলিং কোচ, রাসেল আহমেদ ফিল্ডিং কোচ, ট্রেনার ইয়াকুব চৌধুরী, ফিজিও জহুরুল হক উজ্জ্বল কাজী মাসুক আল বারী, লজিষ্টক ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G