রাশিয়ান হামলায় ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ১১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ অপরাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার হামলায় দেশের বৈদ্যুতিক অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে ইউক্রেন সরকার বৃহস্পতিবার বিদ্যুৎ ব্যবহার সীমিত করার ঘোষণা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার গভীর রাতে এক ভাষণে জনগণকে বিদ্যুৎ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। মোবাইল, পাওয়ার ব্যাংক সহ অন্যান্য ডিভাইজ চার্জ দিয়ে রাখতে সরকার অনুরোধ জানিয়েছে।

তিনি বলেছিলেন যে সরকার “শহর এবং গ্রামে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য মোবাইল পাওয়ার সাপ্লাই পয়েন্ট” তৈরি করতে কাজ করছে।

ইউক্রেনের পাওয়ার গ্রিড অপারেটর বলেছে বিদ্যুৎ সরবরাহ বিধি-নিষেধগুলি সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বহাল থাকবে এবং এটি শীতের মাসগুলির সাথে সাথে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G