শাকিব গুলশান থানায় জিডি করলেন

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ৭:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৭ অপরাহ্ণ

চিত্রনায়ক শাকিব খান আর বুবলীর বিয়ে-সন্তানের খবর প্রকাশ পাবার পর থেকেই বাংলাদেশ মিডিয়া জগতে তুলকালাম চলছে। অপু বিশ্বাসকে বিয়ের পর এবার বুবলীকে বিয়ে করার তথ্য প্রকাশ পাবার পর ৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিও পোষ্ট করা হয়। আরে এতেই ক্ষেপেছেন শাকিব খান। তাঁর নাকি সম্মান-হানি হয়েছে।

শাকিবের ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার ও নানাভাবে হেয় করেছে ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এসব কারণে ক্ষেপে গিয়ে ১৩টি চ্যানেলের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে আইনের শরণাপন্ন হলেন শাকিব।

দুই দিন আগেই ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে আগেই পোস্ট দিয়েছিলেন শাকিব খান। সে ঘোষণাটা সত্য বলে প্রমাণ করে অপপ্রচার ও মানহানিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন শাকিব খান।

বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশান থানায় শাকিব খানের পক্ষে মনিরুজ্জামানে সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৩২৭। শাকিবের পক্ষে আইনের আশ্রয় নিয়েছেন মো. মনিরুজ্জামান। জিডিতে তিনি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জিডিতে উল্লেখ আছে, পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যে তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রিমহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।

জিডিতে বলা হয়, ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

জিডিতে অভিযুক্ত ১৩টি ইউটিউব ও ফেসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার দুপুরে গুলশান থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফরমান আলী বলেন, বৃহস্পতিবার রাতে শাকিব খানের ম্যাজেনার মো. মনিরুজ্জামান সাধারণ ডায়েরি দায়ের করেছেন। যার জিডি নং ১৩২৭। সেখানে ১৩টি বিভিন্ন ইউটিউব ও ফেসবুক লিঙ্ক দেয়া হয়েছে, যেখান থেকে শাকিব খানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এই লিঙ্কগুলো সাইবারে ক্রাইম মনিটরিং সেলে আমরা পাঠিয়ে দিচ্ছি। সঠিক তদন্তের পর অভিযোগের সত্যতা মিললে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G