ডিসেম্বরে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন। আজ শুক্রবার তিনি এ তথ্য ঘোষণা দেন। পিডিবির চেয়ারম্যান বলেন, আগামী ডিসেম্বরে দেশে লোডশেডিং থাকবে না। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে, তখন কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে।

এর আগে, বৃহস্পতিবার এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।

প্রসঙ্গত, দেশে বিদ্যুতের ঘাটতি সমন্বয় করতে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G