রোববার বিএনপির ঢাকা জেলা সম্মেলন

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ১০:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ অপরাহ্ণ

ঢাকা জেলার সম্মেলন আগামী রোববার এবং টাঙ্গাইল জেলা সম্মেলন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিএনপি ঢাকা ও টাঙ্গাইল জেলার কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করেছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

তিনি বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হবে। দুভাবেই নেতা নির্বাচন হতে পারে, এক সমঝোতার ভিত্তিতে অথবা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। কাউন্সিলররা যেটা মনে করবে সেভাবে সিদ্ধান্ত হবে।’

ঢাকা জেলা বিএনপির শীর্ষ পদ পেতে দীর্ঘদিন থেকে লবিং করছেন সভাপতি বর্তমান সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক পদে তমিজ উদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দিন (ভিপি নাজিম), ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

এর বাইরে অনেকের নাম আলোচনায় আছে বলে জানা গেছে। দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী নেতাকর্মীদের মধ্যে জোড়ালোভাবে আলোচনায় আছেন। আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিভিন্ন সময়ে কারাবন্দি হওয়ার কারণে দলের নেতাকর্মীরাও তাকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে চান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G