শ্রীরাম সাকিবকে সমর্থন দিলেন

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০২২ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর অর্ধেক হয়ে গেছে। সুপার-১২ এর খেলা প্রায় শেষ। কাল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে সাকিবরা। আগের দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। জানিয়েছেন, আগামীকাল  জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে  দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

শ্রীরামের মতে, দলের ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে। শ্রীরাম বলেন, ‘সে মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার মাত্র দু’টি ইনিংস ছিল। আমার মনে হয়, ঐ সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯বার আপনি ছয় মারবেন। যদি সেটি ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না করা দুর্ভাগ্যজনক ছিলো। লেগ-স্টাম্পের বাইরে বল পিচ করেছিল।’

‘সাকিবের মত একজন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে দু’টি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’ শ্রীরাম স্বীকার করেছেন, গতি এবং বাউন্সের কারণে গাব্বায়  ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়ার সত্বেও  ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো ব্যাটাররা। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত। ব্যাটারদের কীভাবে সেগুলো কাজে লাগানো উচিত, সেটি জানিয়েছেন শ্রীরাম।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G