শস্য চুক্তির কার্যকারিতা অসম্ভব : ক্রেমলিন

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

সামুদ্রিক নিরাপত্তা কারণে কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির অনুমতি দেওয়া চুক্তি থেকে সরে গেছে রাশিয়া। এই ঘোষণা দেওয়ার পর সোমবার রাশিয়া বলেছে, মস্কোর অংশগ্রহণ ছাড়া চুক্তিটি কার্যকরভাবে চালিয়ে যাওয়া ‘বিপজ্জনক’ হবে। খবর এএফপি’র।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এখনকার পরিস্থিতিতে রাশিয়া এই অঞ্চলে নৌ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া অসম্ভব মনে করছে। সেখানে এ ধরনের শস্য চুক্তির কার্যকারিতা প্রায় অসম্ভব।’

রাশিয়ার অংশ গ্রহণ ছাড়া চুক্তিটি দীর্ঘায়িত করার সম্ভাবনার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে পেসকভ বলেন, ‘তাহলে এটি একটি ভিন্ন রূপ নেবে যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।’

গত জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করে। আর এই চুক্তির আওতায় সামরিক অভিযানের কারণে বন্ধ হয়ে যাওয়া শস্য রপ্তানি ফের শুরু করার অনুমতি দেওয়া হয়।
কিন্তু কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহর ড্রোন হামলার শিকার হওয়ার পর মস্কো শনিবার ঘোষণা দেয়, তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাবে। আর এই হামলাকে ইউক্রেন একটি ‘মিথ্যা অজুহাত’ হিসেবে চিহ্নিত করে।

মস্কোর এমন সিদ্ধান্ত সত্ত্বেও শস্য ও কৃষি পণ্য বোঝাই মালবাহী জাহাজগুলো সোমবার ইউক্রেনের বন্দর ছেড়ে যেতে দেখা যায়।

এ চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ‘মানবতার সেবা করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার’ এবং চুক্তিটি কার্যকর রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার পেসকভ বলেন, এক্ষেত্রে রাশিয়া ‘তুরস্ক এবং জাতিসংঘের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখছে।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G