বিপিএলে বরিশালের ঘরে ইফতিখার আহমেদ

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ সালের জানুয়ারীতে মাঠে গড়াবে নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল। নতুন বছরে নতুন বিপিএল আসর। এরই মধ্যে সিলেট দল তাদের ঘর গোছাতে শুরু করে দিযেছে। এর মানে এই নয় অন্য দল গুলো বসে আছে। সব দলই ভেতরে ভেতরে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। বিপিএলে এবার সাকিব আল হাসান বরিশালে খেলবে বলে খবরটা পুরাতন। কিন্তু সাকিবের দলে আর কে কে থাকছে?

বিদেশী সংগ্রহ কে কে? সেই তালিকার খোঁক চলছে মিডিয়াতে প্রতি নিয়তই। সবশেষ খবরে জানা গেছে বরিশালের সঙ্গে যুক্ত হয়েছে ইফতিখার আহমেদের নাম। পাকিস্তানের এই ক্রিকেটার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন বলে দল থেকে ঘোষণা দেয়া হয়ে গেছে। সোমবার বরিশাল দল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে ইফতিখারের বরিশালের হয়ে খেলার কথা নিশ্চিত করা হয়েছে। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম ইফতিখার আহমেদ। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে ফরচুন বরিশাল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G